মানসম্মত শিক্ষার প্রসারে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার আন্তরিকভাবে কাজ করছে — পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক:
মানসম্মত শিক্ষার প্রসারে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। তিনি বলেছেন, শিক্ষার উন্নয়নে যেসব ব্যক্তি ও সংগঠন নিরলসভাবে কাজ করে যাচ্ছে, তাদের সহযোগিতা করতে সরকার বদ্ধপরিকর।
তিনি আরও বলেন, ব্যক্তি উদ্যোগে সুদূর বিলাত থেকে এসে সিলেটের কৃতী সন্তান ড. সৈয়দ রাগীব আলী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার মাধ্যমে জাতির জন্য যে অসামান্য অবদান রেখেছেন, তা ভবিষ্যৎ প্রজন্ম কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে। সিলেটের উন্নয়নে আমিসহ সিলেটের তিন মন্ত্রী অত্যন্ত আন্তরিক। ইনশাআল্লাহ, আমরা ঐক্যবদ্ধভাবে সিলেটবাসীর কাঙ্ক্ষিত উন্নয়ন বর্তমান সরকারের আমলে বাস্তবায়নে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে সিলেটের বিশ্বনাথ উপজেলার রাগীবনগরস্থ রাগীব-রাবেয়া ডিগ্রি কলেজে আয়োজিত শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কলেজের প্রতিষ্ঠাতা, দেশের খ্যাতিমান শিল্পপতি ও বিশিষ্ট দানবীর ড. সৈয়দ রাগীব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হুমায়ুন কবির কলেজের জন্য একটি নতুন ভবন নির্মাণের আশ্বাস প্রদান করেন। পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদের দাবির পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটিকে জাতীয়করণের বিষয়ে তাঁর পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ গ্রহণের প্রতিশ্রুতি দেন।
প্রতিমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে বিশ্বনাথের রাগীবনগর এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। তাঁকে স্বাগত জানাতে কলেজ ক্যাম্পাসে ছবি সংবলিত দৃষ্টিনন্দন তোরণ ও রঙিন ফেস্টুন দিয়ে সাজানো হয় পুরো এলাকা।
এর আগে দুপুর ১২টার দিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে কলেজ কর্তৃপক্ষ ও দলীয় নেতাকর্মীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে মোটরসাইকেল শোভাযাত্রাসহকারে তাঁকে কলেজ ক্যাম্পাসে নিয়ে আসা হয়। সেখান থেকে তাঁকে পাশের লিডিং ইউনিভার্সিটি ক্যাম্পাসে নেওয়া হলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ফুলেল অভ্যর্থনা ও গার্ড অব অনার প্রদান করা হয়।
কলেজের অধ্যাপক এম. এ. ওয়াহাব, সহকারী অধ্যাপক খালেদ উদ্দিন ও প্রভাষক পাপিয়া সুলতানা তাফাদারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোস্তাফিজুর রহমান। প্রভাষক রেশমী দাশের নেতৃত্বে একদল শিক্ষার্থী জাতীয় সংগীত পরিবেশন করেন। অতিথিদের ফুল দিয়ে বরণ করেন সাইদুর রহমান, জাহাঙ্গীর আলম, বেলাল আহমদ, মইজ উদ্দিন, সালেহ আহমদ ও মিজানুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মালিক, লিডিং ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. তাজ উদ্দিন, সিলেট জেলা যুবদলের সভাপতি মকসুদ আহমদ এবং অলংকারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ অর্ধেন্দু কুমার দাশ। এ সময় মানপত্র পাঠ করেন শেখ নার্গিস সুলতানা।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রীর একান্ত সচিব আব্দুল হক, বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ-বিন-কাশেম, বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ গাজী মো. মাহবুবুর রহমান, কলেজ গভর্নিং বডির সভাপতি ইঞ্জিনিয়ার লুৎফর রহমান, লামাকাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী, দৌলতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আববারক আলী, বিএনপি নেতা ফারুক আহমদ, জয়নাল আবেদীন, এটিএম নূর উদ্দিন, কামরুল ইসলাম বাদশা, সমাজসেবক এনামুল হক মাক্কু, দিলোয়ার হোসেন, সাজিদুর রহমান সুহেল, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের ও সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু।
এছাড়া উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা যুবদল নেতা দিলোয়ার হোসেন সজিব, আমির আলী, সিলেট জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম সাজুসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের কলেজের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি দানবীর ড. সৈয়দ রাগীব আলীর প্রতিষ্ঠিত হাজী রাশীদ আলী উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকেও অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষাপ্রতিষ্ঠানের জাতীয়করণের বিষয়ে প্রতিমন্ত্রীর দেওয়া আশ্বাসকে ঘিরে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সুধীজনের মধ্যে আশাবাদ তৈরি হয়েছে।