📅 মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ • ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ • ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
Green Bangla 24
LIVE TV সরাসরি সম্প্রচার — ব্রেকিং নিউজ লাইভ টিভি
ব্রেকিং নিউজ
● রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৭ ● বিশ্বনাথে রামপাশা ইউনিয়ন ক্রিকেট এসোসিয়েশনের নতুন কমিটি গঠন ● বিশ্বনাথের অলংকারীতে ৩য় আলমাছ আলী-সালেহা বেগম হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন ● রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকতে হবে জনকল্যাণ ও এলাকার উন্নয়ন: এমপি তাহসিনা রুশদীর লুনা ● নারায়ণগঞ্জে খাতমে নুবুওয়্যাত মহাসম্মেলন সফল করতে ইমাম-খতিবদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ● জয় বাংলা এখন পালিয়ে যাওয়ার স্লোগান হয়েছে- পররাষ্ট্র প্রতিমন্ত্রী ● বিশ্বনাথে আলহাজ্ব মো. ফরিদ উদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্টের ১ম প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন ● দিরাইয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১৭

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৭

✍ admin 🕒 ২৪ নভেম্বর ২০২৬, ৬:১০ পূর্বাহ্ণ 📖 ১ মিনিট পড়া 👁 ৭
🎙 বাংলা পুরুষ কণ্ঠ (HD)
📌 এক নজরে মূল পয়েন্ট
  • ডেস্ক নিউজ: রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
  • এ সময় ৫৭টি মামলা দায়েরের পাশাপাশি বিপুল পরিমাণ মাদকদ্রব্য, ককটেল ও অন্যান্য সামগ্রী উদ্ধার করেছে পুলিশ।
  • মঙ্গলবার (২৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি এ তথ্য জানিয়েছে।

 

 ডেস্ক নিউজ:

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৫৭টি মামলা দায়েরের পাশাপাশি বিপুল পরিমাণ মাদকদ্রব্য, ককটেল ও অন্যান্য সামগ্রী উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল সোমবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্যসহ এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

বিভাগভিত্তিক গ্রেফতারের তথ্যে দেখা যায়, রমনা বিভাগে ৩২ জন, লালবাগে ৩৬, ওয়ারীতে ৫৬, মতিঝিলে ৫৮, তেজগাঁওয়ে ১০৫, মিরপুরে ১৩২, গুলশানে ৪০, উত্তরা বিভাগে ৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া এসআরইউ বিভাগে চারজন এবং গোয়েন্দা বিভাগে তিনজন গ্রেফতার হয়েছেন।

অভিযানে একটি অবিস্ফোরিত ককটেল ও বিস্ফোরিত ককটেলের ১৩টি অংশবিশেষ উদ্ধার করা হয়। এ ছাড়া ২০ কেজি ২৫৬ গ্রাম গাঁজা, ১২ হাজার ১৪২ পিস ইয়াবা, পাঁচ গ্রাম হেরোইন, ১৮ বোতল বিদেশি মদ ও ১১৮ ক্যান বিয়ার জব্দ করা হয়েছে।

অন্যান্য উদ্ধার সামগ্রীর মধ্যে রয়েছে একটি সিএনজি, ১৪টি মোবাইল ফোন, নগদ ২ হাজার ৬০০ টাকা এবং একজন ভিকটিম।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ডিএমপি।

এই সংবাদটি পড়ে আপনার অনুভূতি কী? মোট রিঅ্যাকশন: ০
🔔
সর্বশেষ ব্রেকিং নিউজ সবার আগে পেতে আমাদের ফলো করুন Green Bangla 24 — প্রতিটি গুরুত্বপূর্ণ খবর সরাসরি আপনার মোবাইলে
📤 শেয়ার করুন:
Facebook WhatsApp Telegram X (Twitter) LinkedIn Pinterest Reddit ✉ ইমেইল

admin

🪪 নিজস্ব প্রতিবেদক • 📰 ৮টি সংবাদ
এই প্রতিবেদকের সব সংবাদ দেখুন →

সম্পর্কিত আরও সংবাদ

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ফন্ট: