📅 মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ • ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ • ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
Green Bangla 24
LIVE TV সরাসরি সম্প্রচার — ব্রেকিং নিউজ লাইভ টিভি
ব্রেকিং নিউজ
● ফেসবুকে পোস্টের কারণে একজন সাংবাদিককে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করা যায় না: বিএমএসএফ ● রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৭ ● বিশ্বনাথে রামপাশা ইউনিয়ন ক্রিকেট এসোসিয়েশনের নতুন কমিটি গঠন ● বিশ্বনাথের অলংকারীতে ৩য় আলমাছ আলী-সালেহা বেগম হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন ● রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকতে হবে জনকল্যাণ ও এলাকার উন্নয়ন: এমপি তাহসিনা রুশদীর লুনা ● নারায়ণগঞ্জে খাতমে নুবুওয়্যাত মহাসম্মেলন সফল করতে ইমাম-খতিবদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ● জয় বাংলা এখন পালিয়ে যাওয়ার স্লোগান হয়েছে- পররাষ্ট্র প্রতিমন্ত্রী ● বিশ্বনাথে আলহাজ্ব মো. ফরিদ উদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্টের ১ম প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

ফেসবুকে পোস্টের কারণে একজন সাংবাদিককে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করা যায় না: বিএমএসএফ

✍ admin 🕒 ২৪ নভেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ণ 📖 ২ মিনিট পড়া 👁 ১০
🎙 বাংলা পুরুষ কণ্ঠ (HD)
📌 এক নজরে মূল পয়েন্ট
  • এ ঘটনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এবং সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।
  • তিনি বলেন, সন্ত্রাসবিরোধী আইন ২০০৯-এর ধারা ৬, ৭, ৮ ও ৯ অনুযায়ী কোনো ব্যক্তিকে আসামি করতে হলে নিষিদ্ধ সংগঠনের সদস্য হওয়া, সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন, পরিকল্পনা, সহায়তা বা প্রচারণার সুনির্দিষ্ট প্রমাণ প্রয়োজন।
  • শুধুমাত্র ফেসবুকে রাজনৈতিক মতামত বা সরকারের সমালোচনা করে পোস্ট দেওয়াকে এই আইনের আওতায় আনা যায় না।

 

ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ খ্রি: যশোরের কেশবপুরে দৈনিক সত্যপাঠের নিজস্ব প্রতিবেদক ও মোহনা টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি আবদুল্লাহ আল মামুনকে মব সৃষ্টির মাধ্যমে প্রকাশ্যে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া এবং পরবর্তীতে শুধুমাত্র ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এবং সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতি আহমেদ আবু জাফর ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এম জাহেদ চৌধুরী অবিলম্বে সাংবাদিক আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন।

তিনি বলেন, সন্ত্রাসবিরোধী আইন ২০০৯-এর ধারা ৬, ৭, ৮ ও ৯ অনুযায়ী কোনো ব্যক্তিকে আসামি করতে হলে নিষিদ্ধ সংগঠনের সদস্য হওয়া, সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন, পরিকল্পনা, সহায়তা বা প্রচারণার সুনির্দিষ্ট প্রমাণ প্রয়োজন। শুধুমাত্র ফেসবুকে রাজনৈতিক মতামত বা সরকারের সমালোচনা করে পোস্ট দেওয়াকে এই আইনের আওতায় আনা যায় না। এটা সংবিধানের ৩৯ অনুচ্ছেদে স্বীকৃত মত প্রকাশের স্বাধীনতার চরম লঙ্ঘন।

তিনি আরও বলেন, মফস্বলের সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ করছেন। তার উপর যদি দলীয় পরিচয়ে বা ফেসবুক পোস্টের অজুহাতে তাদের মব সৃষ্টির মাধ্যমে মারধর করে, সন্ত্রাসী তকমা দিয়ে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়, তাহলে স্বাধীন সাংবাদিকতার অস্তিত্ব থাকবে না।

আমরা অবিলম্বে সাংবাদিক আবদুল্লাহ আল মামুনের নিঃশর্ত মুক্তি দাবি করছি। একই সঙ্গে এই মব সৃষ্টির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সাংবাদিকদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের অপব্যবহার বন্ধ করে সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হচ্ছে।

একই সাথে তিনি ঝিনাইদহের সাংবাদিক অরিত্র কুন্ডুর ওপর মব সৃষ্টি করে হামলা, মামলা, জুলুম এবং কনডেম সেলের অভ্যন্তরে রাখাসহ টাঙ্গাইলের ৪ সাংবাদিককে মব সৃষ্টির মাধ্যমে গ্রেপ্তারের প্রসঙ্গকে ক্ষমতার অপব্যবহারের শামিল বলে উল্লেখ করে এসব বন্ধের দাবি করেন। পাশাপাশি সাংবাদিক সুরক্ষা আইন দ্রুত প্রণয়ন, সাংবাদিকদের তালিকা প্রণয়ন ও সাংবাদিক নিয়োগ নীতিমালা প্রণয়নে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

এই সংবাদটি পড়ে আপনার অনুভূতি কী? মোট রিঅ্যাকশন: ১
🔔
সর্বশেষ ব্রেকিং নিউজ সবার আগে পেতে আমাদের ফলো করুন Green Bangla 24 — প্রতিটি গুরুত্বপূর্ণ খবর সরাসরি আপনার মোবাইলে
📤 শেয়ার করুন:
Facebook WhatsApp Telegram X (Twitter) LinkedIn Pinterest Reddit ✉ ইমেইল

admin

🪪 নিজস্ব প্রতিবেদক • 📰 ৯টি সংবাদ
এই প্রতিবেদকের সব সংবাদ দেখুন →

সম্পর্কিত আরও সংবাদ

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ফন্ট: