নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ জেলার সর্বস্তরের ইমাম-খতিবদের অংশগ্রহণে আসন্ন খাতমে নুবুওয়্যাত মহাসম্মেলন সফল করার লক্ষ্যে আজ নারায়ণগঞ্জ প্রেসক্লাবের ৩য় তলায় সিনামন রেস্টুরেন্টে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহরীকে খাতমে নুবুওয়্যাত বাংলাদেশের আমির, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি ড. সাইয়্যেদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী, পীরসাহেব জৈনপুরী।।
সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনটির প্রেসিডিয়াম সদস্য সাইয়্যেদ মুফতি এহসানুল্লাহ আব্বাসী জৈনপুরী, যুগ্ম মহাসচিব মুফতি সাওবান সাকিবসহ নারায়ণগঞ্জের স্থানীয় উলামায়ে কেরাম ও বিভিন্ন মসজিদের ইমাম-খতিববৃন্দ।
সভায় বক্তারা বলেন, খাতমে নুবুওয়্যাতের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সকলকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। পারস্পরিক মাসলাকগত মতপার্থক্য ও বিভেদ ভুলে উলামায়ে কেরাম, ইমাম-খতিব এবং সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের ঐক্যবদ্ধভাবে মহাসম্মেলন সফল করতে এগিয়ে আসতে হবে।
এ সময় বক্তারা আগামী ৩রা ডিসেম্বর নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিতব্য খাতমে নুবুওয়্যাত মহাসম্মেলনে সর্বস্তরের ইমাম-খতিব, আলেম-উলামা ও ধর্মপ্রাণ মুসলমানদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি কামনা করেন।
@highlight

Leave a Reply