গ্রীনবাংলা টুয়েন্টিফোর ডট কম,
মাগুরার শ্রীপুর উপজেলার ১৫৮০ জন কৃষকের মধ্যে রোববার বিনামূল্যে ধান বীজ
ও সার বিতরণ শুরু করেছে কৃষি বিভাগ।
চলতি আউশ ধান চাষের মৌসুমে কৃষকদের সহায়তা করার লক্ষ্যে এসব বীজ ও সার
বিতরণ করা হচ্ছে।
দুপুর ১২টার দিকে শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে বীজ ও সার বিতরণ
উপলক্ষে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অপূর্ব কুমার মন্ডলের সভাপতিত্বে
অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ রেড
ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মাগুরা-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এম
এস আকবর।
এ সময় বক্তব্য রাখেন- কৃষি বিভাগের উপ-পরিচালক মোখলেছুর রহমান, শ্রীপুর
উপজেলা পরিষদের চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহিন, থানা আওয়ামী লীগের
আহবায়ক আবুল কালাম আজাদ, শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিয়ার
রহমান, শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা রুহুল কবির প্রমুখ।
চলতি আউশ মৌসুমে শ্রীপুর উপজেলার আট ইউনিয়নের মোট ১৫৮০ জন কৃষকের মধ্যে
মাথাপিছু আট কেজি করে ধানের বীজ, ১৬ কেজি করে ইউরিয়া, ১০ কেজি করে ডিএপি
ও ১০ কেজি করে পটাশ সার বিতরণ করা হচ্ছে।



